ঢাকাThursday , 22 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ও থানা পুলিশের অবৈধ স্থাপনা মুক্ত অভিযান

দেশ চ্যানেল
February 22, 2024 1:36 am
Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ার নন্দীগ্রামে ২১শে ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্বাস আলীর নেতৃত্বে কুন্দারহাট হাইওয়ে থানা এবং নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ উদ্যোগে বগুড়া -নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের দুই পাশের অবৈধ স্থাপনা, দোকানপাট, রিক্সা, ভ্যান ও সিএনজি মুক্ত অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালীন উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম, কং আব্দুল লতিফ, সোহরাবুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার কং তপন দাস, ফয়সাল আহম্মেদ, এএসআই আবেদীন সহ অন্যান্যরা।

এ সময় কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্বাস আলী স্থানীয় জনতাকে সাথে নিয়ে উক্ত অভিযান পরিচালনা করেন। তিনি অবৈধ স্থাপনা ও অবৈধ যানবাহনের চালক, মালিক ও উপস্থিত জনসাধারনের উদ্দেশ্য করে বলেন, মহাসড়কের দুইপাশে যতসব অবৈধ স্থাপনা আছে দ্রুত সরিয়ে নিতে হবে এবং অবৈধ যানবাহন যেগুলো আছে সেগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখে চালাতে হবে। অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে জন সাধারণ কে নিরাপদ রাখতে মহাসড়কের দুইপাশ সবসময় যানযট মুক্ত রাখতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST