জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে “নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার শুরু হয়েছে । শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন। প্রশিক্ষণ দিবেন...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে “নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার শুরু হয়েছে ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন।
প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে জানান তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।