ঢাকাTuesday , 27 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব পদে বহাল রাখার শর্তে জামিন পেলেন প্রধান শিক্ষক 

দেশ চ্যানেল
February 27, 2024 9:02 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান পূর্বে পদে বহাল রাখার শর্তে আদালত থেকে জামিন পেলেন।

 

সুত্রে জানাগেছে নড়াইল জেলার ফৌজদারি আদালতের সি আর ৮২/২০২৪ (এল) মামলার ওয়ারেন্ট হলে বিবাদী প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান ওই মামলার বাদী খলিশাখালি গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে কাজী আল মামুনে সাথে স্থানীয় ভাবে গন্যমান্য বাক্তিদের উপস্থিতিতে আপোষ মিমাংসা হয়। উল্লেখ্য যে বাদী কাজী আল মামুনকে ওই বিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষক হিসাবে পুনরায় নিয়োগ প্রদান করতে হবে। এই শর্তে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রাজি হয়।

 

বাদী কাজী আল মামুন আপোষের শর্ত মোতাবেক গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ আদালতে হাজির হয়ে বলেন পূর্বে পদে আমাকে বহাল রাখলে জামিনে আমার কোন আপত্তি নাই। বিজ্ঞ বিচারকের সামনে বিবাদী পূর্ব পদে ( খন্ড কালিন শিক্ষক ) বহাল রাখার সম্মতি হলে তাকে শর্ত মোতাবেক বিচারক জামিন মন্জুর করেন।

প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সংগে কথা হলে তিনি বলেন কথা হয়েছে খুব শ্রীঘ্রই খন্ড কালীন শিক্ষক পদে মামুনকে নিয়োগ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST