ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হাসপাতাল গেট, কবিরপুর ও তমালতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান টি পরিচালনা করা হয়। প্রাইভেট ক্লিনিক ও ইটভাটা তদারকি করার সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিমূলক এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: ওয়াহিদু্জ্জামান মিঞা, স্যানিটারি ইন্সপেক্টর, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হাসপাতাল গেট, কবিরপুর ও তমালতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান টি পরিচালনা করা হয়।
প্রাইভেট ক্লিনিক ও ইটভাটা তদারকি করার সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিমূলক এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: ওয়াহিদু্জ্জামান মিঞা, স্যানিটারি ইন্সপেক্টর, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকিমূলক অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।