ঢাকাTuesday , 5 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা তৈমুর’র মরদেহে পঞ্চগড় জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলী

দেশ চ্যানেল
March 5, 2024 1:33 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পঞ্চগড় জেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবন্ধন করেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিন দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বন্দর কর্তৃপক্ষ। এ সময় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তেতুলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, গত তিন মার্চ ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

পরিবারের বরাত দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বলেন, তৈমুর রহমান ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরে ক্যানসারের চিকিৎসার জন্য তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে ৯ মার্চ তৈমুর রহমানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক এমপি রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, আদম সুফি, মির্জা নাজমুল ইসলামক কাজল প্রমুখ।

তৈমুর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদে একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০৯ সালের সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও তৈমুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি জেলা বিএনপির সভাপতি হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST