ঢাকাWednesday , 6 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গম সাজেক পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ 

দেশ চ্যানেল
March 6, 2024 5:12 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা চলছে। শিক্ষকদের অনুপস্থিতি, শিক্ষা কর্মকর্তাদের পরিদর্শনে না যাওয়া এবং শিশুদের বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝরে পড়ার কারণে এ অবস্থা বলে জানা গেছে।

 

সাজেক ইউনিয়নের বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুয়াল থান পাংখোয়া বলেন, ‘বিদ্যালয়ে সরকারি শিক্ষকেরা না আসায় একজন ভাড়া শিক্ষক দিয়ে স্কুলটি চালু রাখা হয়েছে দীর্ঘদিন ধরে আমরা তাঁকে শিক্ষার্থী-পিছু মাসিক টাকা দিয়ে কোন মতে চলছে পাঠদান।

 

এই বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমার সাথে কথা বলে তিনি বলেন

 

প্রতিযোগীতামুলক বিশ্বে শিক্ষার কোন বিকল্প নেই। দুর্গম সাজেক পাহাড়ে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকায় পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য এবং দুর্গম সাজেক পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। তিনি আরো বলেন সাজেকে নিউলংকর,ছয়নালছড়া,বেটলিং, রুইলুইপাড়াসহ কয়েকটি স্কুলে বর্তমানে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে পাঠদান করছে। কিছু কিছু স্কুলে সরকারি শিক্ষকদের দেখলে যেন মনে হয় সোনার হরিন, শিক্ষকরা নিয়মিত স্কুলে না যাওয়ার কারনে ফলে এখানকার ছাত্র/ছাত্রীদের শিক্ষার হার দিন দিন ব্যাঘাত হচ্ছে উল্লেখ্য করে আর্জেন্ট চাকমা বলেন এইভাবে চলতে থাকলে ভবিষৎত সাজেক পাহাড়ে মানুষ চরম ভোগান্তিতে পরতে হবে।

 

সাজেক পাহাড়ে শিক্ষা ব্যবস্হার এই সংকট নিরসনে খুব দ্রুত কার্যকর উদ্দ্যােগের প্রত্যাশা করেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST