মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ ( ২৬ শে মার্চ) মঙ্গলবার সকাল ৭ টায় মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৭ টা ৩০ মিনিটে মুক্তিযোদ্বা স্মৃতি স্তম্ভে ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দীগঞ্জ...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ ( ২৬ শে মার্চ) মঙ্গলবার সকাল ৭ টায় মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।
সকাল ৭ টা ৩০ মিনিটে মুক্তিযোদ্বা স্মৃতি স্তম্ভে ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দীগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক – শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠন এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।