ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা ১৪৩১ পালিত

দেশ চ্যানেল
April 14, 2024 9:39 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন, মাদারগঞ্জ জামালপুর

এসো হে বৈশাখ…… এসো এসো এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বাংলা নববর্ষ- ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে বর্ণার্ঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা,বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও নুরুল ইসলাম,মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এরপূর্বে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বালিজুড়ী বাজার হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST