ঢাকাMonday , 29 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার। 

দেশ চ্যানেল
April 29, 2024 1:09 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল (২৮ এপ্রিল) রবিবার

মাননীয় পুলিশ সুপার বরিশাল মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক, মেহেন্দিগঞ্জ থানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনার জন্য মেহেন্দিগঞ্জ থানার ০৩ টি টিম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানকালে এএসআই (নিঃ) মোঃ ফরিদ ০৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ আনোয়ার বিশ্বাস, পিতা-আলী হোসেন বিশ্বাস, সাং-পূর্বকান্দি পূর্বপাড়, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশালকে আটক করেন। এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ০৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোসাঃ আনোয়ারা বেগম, স্বামী-হাকিম দেওয়ান, সাং-অম্বিকাপুর, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করেন। তাছাড়া অপর একটি টিম এসআই মিঠু, এসআই রিয়াজের নেতৃত্বে নদীতে বরিশাল পাতারহাটগামী লঞ্চে অভিযান পরিচালনা করিয়া একাধিক ওয়ারেন্ট ভূক্ত ও ডাকাতি মামলার পলাতক আসামী মোঃ মিরাজ গোলদার, পিতা-নাগর আলী গোলদার,সাং-উত্তর চর, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করে। আসামী মিরাজ গোলদার লঞ্চে পুলিশি অভিযান টের পেয়ে নদীতে ঝাপিয়ে পড়লে অভিযান দল এসআই (নিঃ) মোঃ মিঠু আহম্মেদ, এসআই (নিঃ) মোঃ আব্দুর রব, এসআই (নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শাহিনগন নদীতে ঝাপিয়ে পরে আসামীকে আটক করলে স্পিড বোটের সহায়তায় নদীর কিনারায় নিয়ে আসে। অভিযান দল নিজেদের জীবন বাজি রেখে ডাকাতি মামলার আসামী মিরাজ গোলদারকে গ্রেফতার করে। উক্ত আসামির বিরুদ্ধে ৩ টি গ্রেফতারী পরোয়ানা সহ একাধিক মামলা তদন্তাধীন আছে। আটক আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যাবসায়ী বলেও জানা যায়। মেহেন্দিগন্জ থানা পুলিশ অত্র এলাকার সাধারণ মানুষের শান্তির লক্ষ্যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা ও পুলিশের পাশে থাকার জন্য সবিনয়ে অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST