ঢাকাWednesday , 22 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দস্যুতার সাথে জড়িত ৩ কিশোর গ্রেফতার –

Link Copied!

মিলন হোসেন , বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে দস্যুতার সাথে জড়িত ৩ কিশোরকে গ্রেফতার। গ্রেফতারকৃত আসামিরা আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর হলেন, শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফ টুকুর পুত্র মেশকাত আহমেদ তন্ময় (১৭),
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আব্দুর রউফ এর পুত্র আল আব তাহি সাফি (১৬) ও
বাদুরতলা তিব্বতের মোড় এলাকার মৃত ফিরোজের পুত্র ফারদিন আহম্মেদ মানসিফ (২০)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ (পিপিএম) জানান, মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি সদর থানায় অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করিয়া এজাহারে উল্লেখ করেন যে, তিনি টিএমএসএস বগুড়া শাখার ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত। মাহমুদুল হাসান ও তার সহকর্মী টিএমএসএস পুরান বগুড়া শাখা মাঠ কর্মী পাপিয়া শারমিন গত (২০ মে) দুপুর অনুমানিক পৌনে ৩ টায় বিভিন্ন ঋণ গ্রহীতাদের নিকট হইতে কিস্তির টাকা উত্তোলন করিয়া সরকারী আজিজুল হক কলেজের ভিতরে ক্যান্টিনের সামনে দিয়ে পুরান বগুড়া যাওয়ার পথে ভিকটিম মাহমুদুল হাসান মোটর সাইকেল থামিয়ে তার স্ত্রীর সাথে মোবাইল ফোন কথা বলার সময় অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি মাহমুদুল হাসানের কাছে আসে, এবং তাদের কাছে রাখা ধারালো চাকু নিয়ে হত্যার হুমকি দিয়ে কলেজ ক্যান্টিনের পিছনে ফাঁকা জায়গায় নিয়ে বেধড়ক মারপিট করে জখম করে।

উক্ত সময় অজ্ঞাতনামা একজন আসামী ধারালো ছুরি দিয়ে বাদীকে হত্যার হুমকি প্রদান করে । ভিকটিমের পরনের কাপড় ছিঁড়ে ফেলে ও বাদীর সাথে থাকা তাহার সহকর্মী পাপিয়া শারমিন এর সহিত কয়েকটি ছবি তুলিয়া তাহা ফেসবুকে ভাইরাল করিয়া দেওয়ার হুমকী দিয়া তার নিকট থেকে টাকা দাবী করে।

দাবীর টাকা দিতে না চাইলে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম মাহমুদুল হাসানের প্যান্টের পকেটের মধ্যে মানিব্যাগে থাকা নগদ ২৫ হাজার টাকা মাহমুদুল হাসান এর ব্যবহৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, মাহমুদুল হোসেনের মামলার সূত্র ধরে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিক নির্দেশনায় বগুড়া সদর থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে (২১ মে) বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ও আসামিদের গ্রেফতার করা হয়। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ও আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST