ঢাকাThursday , 23 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর চারঘাটে মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-৫ হাতে। 

Link Copied!

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী

রাজশাহীর চারঘাট হতে ০২ টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পিবার ২৩ মে ২০২৪ইং তারিখ ০০১৩ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা- মৃত মজিবুর রহমান, গ্রাম- কাজলা (চার রাস্তার মোড়), থানা- মতিহার, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে এবং ওয়ান শুটারগান – ০২ টি, ফেন্সিডিল-১০২ বোতল, মোবাইল – ০১ টি, সীম কার্ড – ০২ টি উদ্ধার করে গ্রেফতারকৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশা চালক। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া ধৃত আসামী নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত।

 

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ওয়ানশুটারগান এবং ফেন্সিডিলসমূহ রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST