ঢাকাSunday , 9 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় আতশবাজি ও চোরাকারবারি বহনকারী সিএনজি সহ দুইজন আটক ।

Link Copied!

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলাধী রামগড়ে উপজেলায় বিশেষ অভিযানে নয়শত প্যাকেট ভারতীয় আতশবাজি ও একটি সিএনজিসহ মো. আব্দুল মমিন ওরফে আবু ও মোঃ রুবেল চোরাকারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ ।

আজ ৯ই জুন রবিবার ভোরের দিকে রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলী এলাকাতে বিশেষ অভিযান পরিচালনা করে আতশবাজি ও একটি সিএনজি সহ দুইজনকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এস আই মোঃ মহসিন মোস্তফা, মোঃ তারেক, দীপক হুদা সহ সঙ্গীয় ফোর্স রাত্রি কালীন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় নয়শত প্যাকেট অবৈধ ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ আব্দুল মমিন ওরফে আবু (২৬) ও মোঃ রুবেল(২৬) কে আটক করে।

রামগড় থানার অফিস ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাশ জানান, আসামীদের বিরুদ্ধে আইনের বিধিমালা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST