ঢাকাSunday , 23 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হত্যা মামলার আসামী মনির গ্রেফতার- 

দেশ চ্যানেল
June 23, 2024 4:46 pm
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার এজাহারনামীয় আসামী হত্যাকান্ডের ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার।

 

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনুছ আলী নামের এক বৃদ্ধকে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিক্টিমের ছেলে গোলাম রসুল (২২) থানায় উপস্থিত হয়ে আব্দুল ওহাবকে প্রধান আসামী করে আরো ৫ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

এদিকে, মামলার এজাহারে জানা যায়, বাদীর বড় ভাই মোঃ আবু শাহিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগতেছে। গত ২০ জুন দুপুরে তার ভাই আবু শাহিন সদর উপজেলার বালা কৈগাড়ী গ্রামের ওহাবের বাড়ীর সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওহাবের স্ত্রীকে রাস্তা থেকে হাত ধরে সরিয়ে দেয়, এই ঘটনাকে কেন্দ্র করে ২২ জুন, শনিবার বিকেলে বাদীর বড় ভাই আবু শাহিনকে বালা কৈগাড়ী গ্রামের রুহুল আমিনের দোকানের সামনে একা পেয়ে ওহাব এলোপাথাড়ী চর-থাপ্পড় মারে।

 

এরপর শাহীন বাড়ীতে এসে পরিবারের লোকজনকে জানায়। পরবর্তীতে শনিবার, সন্ধ্যায় রসুল বাড়ীতে গিয়ে তার পিতার কাছে জানতে পারে ১নং আসামী ওহাব, বাদীর ভাই শাহিনকে মারপিট করেছে। রসুল তার ভাইকে মারপিটের বিষয়ে জানতে পেরে উপরোক্ত সময়ে বালা কৈগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে কাচা রাস্তার উপর ওহাবকে দেখা পেয়ে তার ভাইকে মারপিটের কারণ জিজ্ঞাসা করলে ওহাব বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী ওহাবকে গালিগালাজ করতে নিষেধ করলে সকল এজাহারে উল্লেখিত আসামীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুসি মেরে জখম করে।

 

বাদীর পিতা ইউনুছ আলী (৫৫) ঘটনাস্থলে এগিয়ে আসলে অন্যান্য আসামীগণ বাদীকে ধরে রাখে এবং এজাহারনামীয় ১-৩নং আসামীগণ একই উদ্দেশ্যে বাদীর পিতাকে এলোপাথাড়ী মারপিট করে ঘটনাস্থলের পার্শ্বের থাকা ড্রেনের ভিতরে ঘাড় সহ মাথা চেপে ধরলে ইউনুছ আলী (৫৫) শ্বাস-প্রশ্বাস বন্ধ হইয়া মৃত্যুবরণ করে।

 

তবে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান সঙ্গীয় অফিসার এএসআই সাখাওয়াত হোসেন, সোহেল রানা অভিযান চালিয়ে উক্ত মামলার এজাহার ২নং আসামী মোঃ মনির মন্ডল (২৫) কে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST