ঢাকাThursday , 4 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে লিবিয়া বন্দীশালার মাফিয়া সদস্য আটক।

Link Copied!

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে লিবিয়া নির্যাতন কারী ও মাফিয়ার একজন মোঃ মিলন মাতুব্বর(৪০) কে আটক করেছে ডাসার থানা পুলিশ।

গতকাল রাতে রাজৈর উপজেলার বদরপাশা বাজার থেকে আটক করা হয় এবং আজ(০৪ জুলাই) বৃহস্পতিবার মাদারীপুর আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। মিলন রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের শাজা মাতুব্বরের ছেলে। সে দীর্ঘদিন লিবিয়া অবস্থান করে বন্দী শালা(গেমঘর) মাদারীপুরের ডাসারে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া আটকে নির্যাতন চালিয়ে পরিবারের কাজ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামের মোঃ রাজিব সরদার নির্যাতনে স্বীকার হয়ে বন্দী শালায় ৪৫ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে বের হয়ে বাংলাদেশে এসে মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় লিবিয়া থেকে মাদারীপুর আসার পরেই তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটকের পরে একাধিক পরিবার তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ডাসার থানায়।

 

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হই। বাদির মামলা অনুযায়ী সে একজন লিবিয়া অবস্থানরত মাফিয়া সদস্য। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST