ঢাকাThursday , 11 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর দোকান থেকে ১০ বস্তা সরকারি সার উদ্ধার, আটক -১-

দেশ চ্যানেল
July 11, 2024 2:31 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল,প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জে সার ব্যবসায়ীর দোকান থেকে ১০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে।

আজ (১১ জুলাই) বৃহস্পতিবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামে সার ব্যবসায়ী আবুল কালামের দোকান থেকে ১০বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু দেশ চ্যানেলকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ব্যবসায়ী আবুল কালামের দোকান থেকে ১০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়। উদ্ধারের সময় প্রতিটি বস্তায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীলসহ লোগো লাগানো ছিলো। বর্তমানে উদ্ধারকৃত সার থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, গোডাউন থেকে ইজিবাইকের মাধ্যমে কিভাবে সরকারি সারের বস্তা ব্যবসায়ী আবুল কালামের দোকানে নেওয়া হয়েছে সেই ব্যাপারে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

 

উক্ত ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ী আবুল কালাম ও ইজিবাইক চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST