ঢাকাSaturday , 13 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা নগরী থেকে নগদ অর্থ ও জুয়ার সামগ্রী সহ সঙ্ঘবদ্ধ জুয়ারী চক্র আটক!

দেশ চ্যানেল
July 13, 2024 10:20 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা সদর থানা নিরালা আবাসিক এলাকা ১৮ নাম্বার রোডের ২৫ নাম্বার একটি পাঁচতলা ফ্ল্যাট থেকে একজন সেনাসদস্য দুইজন পুলিশ কর্মকর্তা সহ মোট ১৫ জনের সঙ্ঘবদ্ধ জুয়ারীদের ১২ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন ডিসি তাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনীদের সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দীর্ঘদিনের প্রফেশনাল জুয়ারী দল আটক করতে সক্ষম হয়েছে।

এসময় জুয়াড়িদের টেবিল থেকে জুয়া খেলা বাবদ নগদ ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৫ টাকা সহ পনেরটি মোবাইল ফোনও ৬ জোড়া তাস সহ জুয়া খেলার বিভিন্ন ধরনের সরঞ্জামাদি জব্দ করেছে অভিযানিক দলটি।

ঘটনার তথ্যসূত্রে জানা যায় বাড়ির মালিক নিজেই জোয়ারী দের সাথে সম্পৃক্ত থেকে তারই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে শহরের কতিপয় কিছু প্রশাসনিক মহলের কর্মকর্তা ও নামিদামি ব্যক্তিদের জুয়া খেলার অভয়ারণ্য স্থান হিসেবে জুয়ারীদের আশ্রয় দেন।

ঘটনার তথ্য বিবরণে আরো জানা যায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়াড়ি দলের সদস্যরা বিভিন্ন সময় লর্ড স্টাইলে উল্লেখিত ভবনটির পঞ্চম তলায় জুয়ার আড্ডায় লিপ্ত হয় এখানে লক্ষ লক্ষ টাকার জুয়ার আড্ডা বসে।

বিষয়টি এলাকার আশেপাশে বসবাসরত মানুষদের নজরে পরে এখানে প্রতিদিন সন্ধ্যা হলেই শহরের বিভিন্ন অচেনা মুখ এসে সামান্য সময় ঘোরাফেরা করে সোজা পাঁচতলা বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। যদিও প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে ওই সকল ব্যক্তিদের মাদক নারী সম্পৃক্তর সাথে জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করে তবে পরবর্তীতে তারা খতিয়ে দেখে

ভবনটির পাঁচ তলায় দীর্ঘদিন যাবৎ রমরমা জুয়ার আড্ডা চলছে বাড়ির মালিকের সহযোগিতায়।

পরে একপর্যায়ে বিষয়টি প্রশাসনকে অবগত করলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে গতকাল ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে একজন সেনা সদস্যরা দুইজন পুলিশ কর্মকর্তা সহ জুয়ারী দলের সদস্যদের আটক করে আটককৃতদের খুলনা সদর থানা বরাবর হস্তান্তর করে জুয়ারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST