কোম্পানীগঞ্জে জীবন আলো’র ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।
আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠন জীবন আলোর উদ্যোগে ১০০০ হাজার বৃক্ষের চারাগাছ রোপণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুলাই) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২ টা নাগাদ রামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নব জাগরণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জীবন আলোর বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাঈন উদ্দীন,যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল মন্নান, জীবন আলোর...
আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছায় রক্তদান সংগঠন জীবন আলোর উদ্যোগে ১০০০ হাজার বৃক্ষের চারাগাছ রোপণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ১৬ জুলাই) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২ টা নাগাদ রামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নব জাগরণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জীবন আলোর বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাঈন উদ্দীন,যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল মন্নান, জীবন আলোর দাতা সদস্য, হেলাল আহম্মেদ,ইঞ্জিনিয়ার শাহ আলম,রামপুর ইউনিয়ন পরিষদের ১ নং ইউপি সদস্য, সোয়েব উদ্দিন জাবেদ, প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ফয়সাল,মজনু আহমেদ, সোস্যার ওয়েলফেয়ার অর্গানইজেশনের সভাপতি-মজনু আহমেদ,রফিক নগর যুব সমাজের সহ সভাপতি মোজাম্মেল হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবী তাইজুল ইসলাম রিপন, জীবন আলোর কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম সিরাজ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।