ঢাকাFriday , 23 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ডাকাতের প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক।

দেশ চ্যানেল
August 23, 2024 3:37 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত কে আটক   করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২৩ আগস্ট রাত ১ টা ৩০ ঘটিকায় উপেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সাকিনস্থ একটি বাড়ীর সামনে

 

মাদারগঞ্জ টু জামালপুরগামী রোড়ের উপর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করা হয়।

 

জানা গেছে  মাদারগঞ্জ মডেল  থানার এস আই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সঙ্গে থাকা ১ টি চাপাতি,১ টি ছুরি,৬ টি লোহার রড,৩ টি প্লাস্টিকের পাইপ, ১ টি স্টিলের রেঞ্জ, ৫ টুকরো রশি,২ টি বাটন মোবাইল, ১ টি ব্যাটারিচালিত অটোরিকশা সহ হাতে নাতে আটক করে। শুক্রবার আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

 

আটককৃতরা হলেন মেলান্দহ উপজেলার সিহাটা এলাকার মোঃ হাবিবুল্লাহ (২৮)  ও  আলোকদিয়া এলাকার মোঃ হাবিবুল্লাহ প্রকাশ হাবিল(২৮) ও  মোঃ চান মিয়া(৩৫)।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  নূর মোহাম্মদ জানান গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করা হয়।   গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং  জুয়া ও মাদককারবারী, চোর, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST