লাখাই উপজেলা প্রতিনিধি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সংবর্ধনা’ পেলো নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ (জুম্মান)। ৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় লাখাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটি সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ মহসিন সাদেক, সহ-সভাপতি সেলিমুর রহমান,সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ (বিজয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার,নির্বাহী সদস্য জিহাদ কামাল খোকন,আব্দুল হান্নান,এসএম যুবায়ের...
লাখাই উপজেলা প্রতিনিধি
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সংবর্ধনা’ পেলো নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ (জুম্মান)।
৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় লাখাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটি সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ মহসিন সাদেক, সহ-সভাপতি সেলিমুর রহমান,সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ (বিজয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার,নির্বাহী সদস্য জিহাদ কামাল খোকন,আব্দুল হান্নান,এসএম যুবায়ের ও সজল গোপ প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা সংবর্ধিত ২ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।