নিয়ামতপুরে গ্রীষ্মকালীন খেলাধূলা বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত I
মোঃ আব্দুল আজিজ,বিশেষ প্রতিনিধি নওগাঁ । নওগাঁর ,নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার নিয়ামত পুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভা কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ নাজমুল হোসাইন, নিয়ামত পুর উপজেলার বেনী পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান, বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, গোকুলপুর...
মোঃ আব্দুল আজিজ,বিশেষ প্রতিনিধি নওগাঁ ।
নওগাঁর ,নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার নিয়ামত পুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভা কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ নাজমুল হোসাইন, নিয়ামত পুর উপজেলার বেনী পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান, বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল আজিজ শেখ সহ আরও ৭০ থেকে ৭৫ জন প্রতিষ্ঠান প্রধান ও ৮ থেকে ১০জন বিপিএড শিক্ষক উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় গ্রীষ্মকালীন খেলাধূলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এছাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও করনের জন্য জেলা শিক্ষা অফিসার এ বিষয়ে তিনি বলেন আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব তা আমি পার করে দিব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।