নাজমুল হাসান সবুজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় প্রদান করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায়...
নাজমুল হাসান সবুজ
মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।