বগুড়ায় দুই পুলিশ সদস্যকে চাকু দিয়ে আহত করা পলাতক আসামী নিশান গ্রেফতার।
মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিব হোসেনের নের্তৃত্বে ডিবি, বগুড়া ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মুরাদুন্নবী নিশান (২৭), পিতা মোঃ দুলাল মিয়া, সাং ঝোপগাড়ি (ওলির বাজার), এ/পি-বড় কুমিড়া (মাটালপাড়া- বুড়িতলা পশ্চিম) গত ১৫ জুন উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই/২২৯ মোঃ জাহাঙ্গীর আলম ও কং/৩২০ মোঃ মানিকুজ্জামান জিআর- ৪৬৮/১৯ (সদর) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নিশানকে গ্রেফতার করিতে গেলে ধৃত আসামী নিশান উক্ত পুলিশ সদস্যদ্বয়কে এলোপাথারী ছুরিকাঘাত করে গুরুতদ্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ধৃত আসামী নিশান দীর্ঘদিন যাবত এলাকায়...
মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিব হোসেনের নের্তৃত্বে ডিবি, বগুড়া ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মুরাদুন্নবী নিশান (২৭), পিতা মোঃ দুলাল মিয়া, সাং ঝোপগাড়ি (ওলির বাজার), এ/পি-বড় কুমিড়া (মাটালপাড়া- বুড়িতলা পশ্চিম)
গত ১৫ জুন উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই/২২৯ মোঃ জাহাঙ্গীর আলম ও কং/৩২০ মোঃ মানিকুজ্জামান জিআর- ৪৬৮/১৯ (সদর) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নিশানকে গ্রেফতার করিতে গেলে ধৃত আসামী নিশান উক্ত পুলিশ সদস্যদ্বয়কে এলোপাথারী ছুরিকাঘাত করে গুরুতদ্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ধৃত আসামী নিশান দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, অপহরন, চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনা করিয়া আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বে অপহরণ, মাদক, চুরিসহ ৫ টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উল্লেখ্য যে, ধৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।