জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না- আতাউর।
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে পতিত আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দারা যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান। অদ্য ১৭ জুলাই বৃহস্পতিবার, সিএনবি বাস স্ট্যান্ড গোল চত্বরে বিকেল ৫:৩০ ঘটিকায় এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করার প্রতিবাদে বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, উপজেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য...
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে পতিত আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দারা যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান।
অদ্য ১৭ জুলাই বৃহস্পতিবার, সিএনবি বাস স্ট্যান্ড গোল চত্বরে বিকেল ৫:৩০ ঘটিকায় এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করার প্রতিবাদে বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, উপজেলা সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুজর গিফারী, মাওলানা আবু হানিফ, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি আবরার ফাহাদ সুমন, পৌর আমীর মাওলানা মুকাদ্দেছুর রহমান, পৌর সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের জনশক্তি অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।