ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টায় হরিপুর নতুন বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ । এসময় উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং মানুষের হয়রানি কমাতে‘এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি চালু করা হলো। এই সভা কেন্দ্র থেকে মানুষ ভালো সহায়তা পাবে বলে আশা করছি। এসময় উপস্থিত ছিলেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা...
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টায় হরিপুর নতুন বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ ।
এসময় উপজেলা নিবার্হী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং মানুষের হয়রানি কমাতে‘এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি চালু করা হলো। এই সভা কেন্দ্র থেকে মানুষ ভালো সহায়তা পাবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।