বিশেষ প্রতিনিধি খুলনা খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে। খুলনা থানার এসআই তপন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)। তিনি আরও জানান, অভিযানে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার...
বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
খুলনা থানার এসআই তপন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।
তিনি আরও জানান, অভিযানে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়া, আটক জনির ঘর থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয় এবং পরে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।