মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকালে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। সবার এই চেতনাতেই সমাজে সম্প্রীতি...
১৬ আগস্ট শনিবার সকালে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। সবার এই চেতনাতেই সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।