কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক।
মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি থানা, পৌরসভা, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিস কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম এবং কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ প্রমুখ।
মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি থানা, পৌরসভা, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিস কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম এবং কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।