হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা। বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র বিল্লাল (৪০), একই গ্রামের আ. মান্নানের পুত্র মো. সাইফুল ইসলাম ও ছোট নবাবপুর গ্রামের শহিদ শেখের পুত্র মুজিবর শেখ (৩৫)। রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র বিল্লাল (৪০), একই গ্রামের আ. মান্নানের পুত্র মো. সাইফুল ইসলাম ও ছোট নবাবপুর গ্রামের শহিদ শেখের পুত্র মুজিবর শেখ (৩৫)।
রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ আরো অভিযোগ রয়েছে। তারা নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এদের সাথে আরো কিছু কারবারি ও প্রভাবশালী সেবনকারীর নাম পাওয়া গেছে, তাদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।