মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধে আহত ৬,ও গ্রেফতার ৭-
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কলেজ ছাত্র আরাফাত হোসেন তুহিন ও নবম শ্রেণির ছাত্র নয়ন খানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের লিটন শেখ, পার্শবর্তী মোংলা উপজেলার নেভীক্যাম্প এলাকার সাগর শেখ(২৫), মামুন শেখ(৩৭), মিথুন শেখ(৩২), আশরাফুল ইসলাম শান্ত(২০), কেওড়াতলা গ্রামের সাইফুল ইসলাম রায়হান(২০) ও কানাইনগর গ্রামের হাসান মিস্ত্রীকে(২৬) স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কলেজ ছাত্র আরাফাত হোসেন তুহিন ও নবম শ্রেণির ছাত্র নয়ন খানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের লিটন শেখ, পার্শবর্তী মোংলা উপজেলার নেভীক্যাম্প এলাকার সাগর শেখ(২৫), মামুন শেখ(৩৭), মিথুন শেখ(৩২), আশরাফুল ইসলাম শান্ত(২০), কেওড়াতলা গ্রামের সাইফুল ইসলাম রায়হান(২০) ও কানাইনগর গ্রামের হাসান মিস্ত্রীকে(২৬) স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে পুলিশ।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মারপিটের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মোংলা উপজেলার ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।