মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে পানছড়ির ফাতেমা নগরে ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উঠান বৈঠকে ফাতেমা নগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবং পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা যুবদলের সদস্য সচীব মো: সেলিম কোম্পানী। উঠান বৈঠকে বিএনপির রাজনীতিকে ভালোবেসে আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে পানছড়ির ফাতেমা নগরে ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উঠান বৈঠকে ফাতেমা নগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবং পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা যুবদলের সদস্য সচীব মো: সেলিম কোম্পানী।
উঠান বৈঠকে বিএনপির রাজনীতিকে ভালোবেসে আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।