ঢাকাFriday , 6 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়।

দেশ চ্যানেল
February 6, 2026 4:35 pm
Link Copied!

আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম) সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান ।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আলহাজ্ব আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখরভাবে ভোট গ্রহন হবে। ইতি মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন।

আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কে সাথে নিয়েই আমার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন করবো বলে জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, ডাঃ মোহাম্মদ আলী প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কুড়িগ্রাম ৪ আসনের মনোনীত পদপ্রার্থী জনাব আলহাজ্ব আজিজুর রহমান ।

এ সময় তিনি আরও বলেন,বিগত আরো দুইটি নির্বাচনে ধানের শীষের এমপি প্রার্থী ছিলাম এবার তৃতীয় বারের মধ্যে মত কুড়িগ্রাম৪ আসনে ধানের শীষের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। একটি কারণে এ-ই সারা এলাকার মানুষ যেভাবে বসবাস করে আমরা বসবাসের মধ্যে কোন পার্থক্য নেই। আমিও একজন কৃষক, এলাকার সব মানুষের সাথে মিশে থাকি। আমি নির্বাচিত হলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের ব্যবসা বানিজ্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে।

এছাড়াও রৌমারী রাজিবপুর ও চিলমারী ফেলে রাখা অনুন্নয়ন কাজ গুলি করবো। সেই সাথে রৌমারী চিলমারী যাতায়াতে ব্রীজ ব্যবস্থা,ব্রহ্মপুত্র বামতীর রক্ষা, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী ভায়া দাঁতভাঙ্গা রেললাইনের ব্যবস্থাসহ উন্নয়ন মূলক কাজ করার আশ্বাস দেন ।

মতবিনিময় সভায় রৌমারী রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST