ঢাকাSaturday , 7 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র যাত্রা শুরু।

দেশ চ্যানেল
February 7, 2026 11:56 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমী নারী সমাজসেবীর উদ্যোগে ‘বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে হাছিনা আফরোজ দিনাকে সভাপতি এবং মমতাজ পারভিনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুবর্না খান ইতি। এছাড়া প্রোগ্রাম অফিসার হিসেবে ইলমি তাবাসসুম এবং কার্যকরী সদস্য হিসেবে ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা দায়িত্ব গ্রহণ করেন।

সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই ‘বেঁচে থাকা’ তিনজন দরিদ্র রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।

আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতারা জানান, ‘বেঁচে থাকা’ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে গড়ে তোলা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য।

সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি, জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানো। আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না।’

সংগঠনের সদস্যরা স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST