মোঃ আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রৌমারী কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রৌমারী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন মহোদয়।
এ মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছামাদ , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকাড়, স্যানিটারি ইন্সপেক্টরসহ সাংবাদিকবৃন্দ।
এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে চারটি মামলায় মোট ১৬,০০০ (ষোল হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে । এ সব জরিমানার তালিকায়, সততা স্টোর এর পক্ষে মোঃ হারুন বন্দবেড় ইউনিয়ন ২০০০/ টাকা, আব্দুল্লাহ হোটেল এর পক্ষে মোঃ ইকরামুল পিতা: আব্দুর রহিম নটানপাড়া ৩০০০/ টাকা, মোঃ নুরন্নবী পিতা: সাদেক হোসেন রৌমারী গ্রাম ১০০০/ টাকা, আবু তালেব মাংস দোকানের পক্ষে মোঃ রাজু রৌমারী সদর ১০,০০০/ টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করেন ।

