মোঃ আব্দুল আজিজ বিশেষ নওগাঁঃ
অদ্য ১১ মার্চ ২০২৬ ইং তারিখ বুধবার দুপুর ০২:০০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা পর্যায়ে পানি ও কঠিন বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মুর্শিদা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর, এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ। সভায় সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইএসডিও প্রজেক্ট ম্যানেজার মো: পজিদুর রহমান। পরে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের মুল্যবান বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন। সভায় সভাপতি মহোদয় ইএসডিওর চলমান কার্যক্রম গুলো সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন করতে প্রত্যাশা ব্যক্ত করেন।”

