মোঃ সুমন ভূঁইয়া- জেলা প্রতিনিধি বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সদর রোডস্থ মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ২৩শে রমজান ১৩ই মার্চ) শুক্রবার মাদরাসা ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত ইফতার মাহফিলটি ছিল আন্তরিকতা,সৌহার্দ্য আর সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা মত।পবিত্র রমজানের তাৎপর্য সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্হিত অতিথিরা এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটির রমজান উপলক্ষে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত দোয়া মিলাদে অভিবাভক,শুভানুধ্যায়ী,ছাএ,সংবাদকর্মী’সহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মারকাযূল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকগণ বলেন,এ ধরনের আয়োজন এটা কোন সৌজন্য সাক্ষাৎ নয়, বরং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম,সবার সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

