ভালুকা উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের অনন্য উপলক্ষ।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের পবিত্রতায় সবাই মিলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।” পরে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দ নিরাপদে ও সুশৃঙ্খলভাবে উদযাপনের আহ্বান জানান।

