জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে চর দৌলতপুর গ্রামে ৪ দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে শেষ পর্ব সনাতন ধর্মের ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হলো।
বুধবার ২৫ মার্চ রাতে ইতনা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা চর দৌলতপুর গ্রামে সর্বজনীন নাট মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহর ব্যাপী এই মহানাম যজ্ঞের শেষ হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মন্দির কমিটির সভাপতি বিজন কুমার সেনের উপস্থিতে আরো উপস্থিত ছিলেন ইতনা কলেজের সাবেক অধ্যক্ষ অনিন্দ্য সরকার, বিশিষ্ট সমাজ সেবক অলোক কুমার সাহা,বিশিষ্ট ব্যাবসায়ী ভবদেব সাহা,বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস,মন্দির কমিটির সহ সভাপতি রাম কৃষ্ণ, চিত্রকর নারায়ন চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও ভক্তবৃন্দ। এ নাম যজ্ঞ হলো ধর্মীয় জ্ঞান অর্জন উত্তম উপায়। সনাতনী ধর্মের প্রার্থনা ধর্মীয় জ্ঞান আরোহনের অনুষ্ঠান। আমাদের লক্ষ্য দেশ মাতৃক শান্তি, জীবে দয়া ও মানব কল্যান কামনায় ঈশ্বরের নিকট প্রার্থনা করা। সভাপতি বিজন কুমার সেন বলেন তার প্রায়ত পিতা বিমল কুমার সেন পাচ বছর পূর্ব নাম যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন। আমি আমার পিতার কর্ম ধরে রাখার জন্য এই নাম যজ্ঞ অনুষ্ঠান অব্যাহত রেখেছি। আমি আশা করছি এই নাম যজ্ঞ অনুষ্ঠান চলমান থাকবে।
এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় নিত্য ও নানা ধরনের কৃর্তীন গান গেয়ে ধর্মীয় অনুষ্ঠান ভক্তদের মন কেড়ে নিয়েছে। মন্দির প্রাঙ্গণে উলুর ধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত ছিলো।

