সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা) ।।
ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।আজ বৃহস্পতিবার,( ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা চত্বরে শহীদমিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম। ও তজুমদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ, তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ অফিস, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে সকাল ৮:৩০ মিনিটে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে সহ পরবর্তী কর্মসূচি শুরু হয়।

বেলা ১১ টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় তজুমদ্দিন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচনে অফিসার মনোরঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু,তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম কবির,তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি শাহাবুদ্দিন মাস্টার,আহ্বায়ক সরোয়ার আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান, তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
এরপর দুপুরে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত / প্রার্থনা করা হয়।
বিকেল চারটায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে রশি টানাটানি খেলার আয়োজন শেষে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

