ঢাকাSunday , 29 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে গভীর রাতে অবৈধ খনিজ মাটি উত্তোলন: সেনাবাহিনীর অভিযানে আটক ৫-

দেশ চ্যানেল
March 29, 2026 4:25 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর এলাকায় গভীর রাতে অবৈধভাবে খনিজ মাটি উত্তোলন ও পাচারের অভিযোগে সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ভেকু (এক্সকাভেটর) ও দুটি ট্রাক জব্দ করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ চক্রের মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় কাউছার মিয়া বলেন,এই খনিজ মাটি একটি চক্র সিলেট পাচার করছে তারা পুকুর খননের অনুমোদন এনে খনিজ মাটি পাচার করছে যা এলাকার মানুষ সবাই জানে।গতকাল সেনাবাহিনীর অভিযানে সবাই খুশি হলো কিন্তু আবার আসামি গুলোকে ছেড়ে দিল খুবই দুঃখজনক।

আটক ব্যক্তিদের পরবর্তীতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা বাদী না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, “সেনাবাহিনী রাতে আটক ব্যক্তিদের থানায় দিয়ে যায় এবং মৌখিকভাবে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু কোনো অভিযোগকারী বা বাদী না থাকায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা সম্ভব হয়নি। তাই সকালেই তাদের ছেড়ে দেওয়া হয়।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST