ঢাকাWednesday , 22 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

দেশ চ্যানেল
April 22, 2026 4:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার মো আরিফুল ইসলাম

পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়–এর আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার (জিপি/পিপি) আওতায় এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এই নিয়োগের খবরে আনন্দে ভাসছে পঞ্চগড়বাসী। জেলার আইনজীবী অঙ্গন ও রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।

অ্যাডভোকেট কাজল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালের ৪ এপ্রিল পঞ্চগড় আদালতের মাধ্যমে আইন পেশায় তার কর্মজীবন শুরু হয়। টানা ৩৪ বছর তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় যুক্ত রয়েছেন।

রাজনীতির মাঠেও তিনি পরিচিত ছিলেন একজন কর্মীবান্ধব ও সংগঠক নেতা হিসেবে। দীর্ঘদিন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর যুগ্ম আহ্বায়ক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আটোয়ারী উপজেলায় দলের জয়ের পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন সহকর্মী আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পঞ্চগড় আইনজীবী ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আইনজীবী ভবন হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের পক্ষে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST