মোঃ সুমন ভূইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে!মাদক বিক্রেতা চায়ের দোকানদার’কে গাঁজাসহ হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বোয়ালিয়া বাজারে গাঁজা বিক্রেতা সালাম হাওলাদার ও ক্রেতা মাসুম বিল্লাহ’কে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের হাতে ৮ পোটলা গাঁজা’সহ বিক্রেতা ও ক্রেতাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী জানায়,সালাম হাওলাদার দীর্ঘদিন তার চায়ের দোকানে বসে এ ব্যবসা চালিয়ে আসছিল আজ ৬ (এপ্রিল) জনতার সহযোগিতায় গাঁজা ব্যবসায়ী সালাম পুলিশের খাঁচায় বন্দি হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ আলিদ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স,বাকেরগঞ্জ উপজেলা’কে মাদকমুক্ত করতে আমাদের থানা পুলিশের নেতৃত্বে এ ধরনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

