ঢাকাSunday , 17 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ২ খাল পুনঃখননের উদ্বোধন, সুফল পাবে ৩ হাজার বিঘা জমি।

Link Copied!

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খালের কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

রবিবার ১৭ মে বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। পরে লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।একই দিনে ২ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ১.৭৫০ কিলোমিটার দীর্ঘ দুইটি খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩ হাজার ৬২৯ টাকা। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার ও লাহুড়িয়া খাল ১১০০ মিটার খনন করা হবে।

স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন, খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ায় ফসলি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রাখা সম্ভব হলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে সেচ সুবিধা মিলবে, যা বোরো ও রবি ফসলের উৎপাদন বাড়াবে।

এছাড়া খালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি আয়ও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, “খাল আপনাদের সম্পদ। কাজের গুণগত মান নিশ্চিত করতে এলাকাবাসীকে নজর রাখতে হবে। কোনো অনিয়ম দেখলে সঙ্গে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,সহ বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST