ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা মিশুক,বেবি ট্যাক্সি,ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-ময়মনসিংহ-০১৯)-এর আওতাধীন ভালুকা উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তারা নবগঠিত কমিটির অনুমোদনের কপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ভালুকা উপজেলা শাখার এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে,অনুমোদিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে মোঃ শামছুল হক সভাপতি,মোঃ আরাফাত মিয়া কার্যকরী সভাপতি এবং মোঃ মতিউর রহমান মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ শাহাদাৎ হোসেন,মোঃ আল মামুন, মোঃ আব্দুল্লাহ আল নোমান,মোঃ আসাদ পাঠান, মোঃ জুয়েল রানা ও মোঃ জুয়েল খান সহ-সভাপতি, মোঃ আশেক উল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ হামিদুর রহমান শ্যামল,মোঃ আব্দুর রউফ মিয়া,মোঃ জাহিদুল ইসলাম জুয়েল ও মোঃ জাহাঙ্গীর আলম সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন পদে সদস্যদের সমন্বয়ে ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,অটোরিকশা মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ,নিয়মতান্ত্রিক ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

