ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহত, প্রধান আসামি শাকিল গ্রেপ্তার।

দেশ চ্যানেল
August 4, 2026 5:01 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পল্লী উন্নয়ন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জামিল শেখ (১৬) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল আহম্মেদকে (২৭) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। শেরপুর থানার এস আই জাহিদুল ইসলাম জানান , নিহতের বাবা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শাকিলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৩ আগস্ট বিকেলে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে মারামারি থামাতে গেলে প্রধান আসামি শাকিল আহম্মেদ জামিল শেখকে লাথি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে জামিল শেখকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে প্রধান আসামি শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, নিহত জামিল শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST