ভালুকা উপজেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ময়মনসিংহের ভালুকায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এম পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন’র সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানে অংশ গ্রহণকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরঁ আগে সকালে ২৪ শে জুলাই আনন্দনে শহিদ তোফাজ্জল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

