ঢাকাSaturday , 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু সাঈদের সুস্থতা কামনায় ভালুকায় দোয়া মাহফিল।

দেশ চ্যানেল
August 8, 2026 12:30 pm
Link Copied!

ভালুকা উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা এবং ময়মনসিংহ বিভাগীয় জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোঃ আবু সাঈদ-এর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভালুকা উপজেলা শ্রমিক দলের একাংশের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে আবু সাঈদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির,অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান মতিন,অটো সিএনজি মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শ্যামল এবং অনুষ্ঠানের আয়োজক ভালুকা উপজেলা শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির হিমন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোঃ আবু সাঈদের দ্রুত সুস্থতা কামনা করেন। দোয়া শেষে দেশ, জাতি এবং বিএনপি পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST