জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
সুত্রে জানাগেছে চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
২৩ মে শনিবার দুপুরে ইউএনও অফিসের সিএ মোঃ শরিফুল ইসলামের নিকট উন্নয়ন সহয়তার বিল নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ইউএনও অফিসের ওই কর্মকর্তাকে হুমকি প্রদান করেন।
এঘটনায় লোহাগড়া উপজেলা প্রশাসন ক্ষোভ প্রকাশ করেছেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ শরিফুল ইসলাম বলেন চেয়ারম্যান বোরহান যে ঘটনা ঘটিয়েছেন তা খুবই দুঃখজনক। এখানে তিনজন ভদ্রমহিলা বসে ছিলেন তারা সবই শুনেছেন। তার যে অঙ্গভঙ্গি ছিলো তা ছিলো খুবই লজ্জাজনক।
ঘটনা স্থলে উপস্থিত দুই শিক্ষিকা বলেন ওই চেয়ারম্যান খুবই খারাপ আচরণ করেছে। যা আমরা প্রকাশ করতে পারবো না। একজন চেয়ারম্যান হিসাবে এমন আচরণ হতে পারে না। খুবই দুঃখজনক।
এই ঘটনার সত্যতা স্বীকার করে জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান জেনে খুবই দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন চেয়ারম্যান বোরহানের আচরণ হতাশা ব্যঞ্জন্ক।
এঘটনায় চেয়ারম্যান বোরহানের সাথে মোবাইল ফোনে (01711939853) একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।
এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আগামীকাল চেয়ারম্যান বোরহানকে ডেকে বিস্তারিত শুনে আইনগত ব্যাবস্থা নিবো।

