ঢাকাSaturday , 23 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ছাত্র ফেডারেশনের নতুন কমিটি গঠন: সভাপতি ইমামুল, সাধারণ সম্পাদক নাঈম।

Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন’ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ইমামুল হককে সভাপতি এবং নোমান আহমেদ নাঈমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী মেয়াদের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নতুন কমিটির অন্যান্য শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকাশ, অর্থ সম্পাদক মো. জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিমুল হোসেন এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. আনিস আলী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— তানিয়া প্রামানিক, মো. সুমন হোসেন, মো. সাকিব হোসেন, মো. উল্লাস হোসেন, রানা উদ্দিন, মারুফ হোসেন এবং নুসরাত আরা তাকিয়া।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং একটি আদর্শ ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST