ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ৩ বিজিবি ও রেঞ্জের যৌথ অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক।

দেশ চ্যানেল
August 14, 2026 6:50 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

পানছড়িতে ৩ বিজিবি ও রেঞ্জের যৌথ অভিযানে ৪১৯.৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-৯৩১৪ সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ১x সি টাইপ (+) দল এবং পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী ও রেঞ্জস্টাফসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার এবং পানছড়ি রেঞ্জ অধীন পশ্চিম ফাতেমানগর এলাকায় (বর্গ-৯২৭৪, এমএস ৭৯ এম/১৫) অবৈধভাবে মজুত রাখা সেগুন ও গামারী কাঠ আটক করা হয়।

আটককৃত কাঠের মধ্যে সেগুন কাঠ ২৫৩.০৩ ঘনফুট (১৯৩ টুকরা) এবং গামারী কাঠ ১৬৬.৫২ ঘনফুট (৭৮ টুকরা)। সবমিলিয়ে ৪১৯.৫৫ ঘনফুট কাঠের ২৭১টি টুকরা আটক করা হয়েছে। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।

এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠগুলো আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং অবৈধভাবে কাঠ পাচার ও মজুতের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী বলেন, জব্দকৃত বনজদ্রব্য পানছড়ি রেঞ্জের হেফাজতে আছে। যথাযথ তদন্ত স্বাপেক্ষেমামলা দায়ের করার পক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST