ঢাকাFriday , 5 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষ,মোড় নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলায় কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাংগা গ্রামে অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষ রুপ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ।

এতে ১০ জন আহত হয় । শুক্রবার (৫ জুন) রাত ১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত। আওয়ামী লীগ সমর্থিত শহিদুল মেম্বার ও বিএনপি সমর্থিত যুবদল নেতা আজমল মুন্সি।

শুক্রবার ৫ মে রাত ১ টার দিকে কোটাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগে সভাপতি মোঃ শহিদুল মোল্যা (মেম্বার) তার লোকজন নিয়ে জেলা যুবদলের সদস্য আজমল মুন্সির লোকজনের উপর অর্তকিত হামলা করে ৭/৮ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। ঘটনায় আহতরা হলেন- আজমল গ্রুপের মিজানুর মুন্সি (৫০), ইজাজুল মুন্সি (৩৮), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬০) ও আজাদ সরদার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৫), বাচ্চু মোল্যা (৫০), রাফেজা বেগম (৫৫)লিমা বেগম(২৭) ও সাইদুর সরদার (৩৫)

উল্লেখ্য এক সপ্তাহ আগে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল তার জেরে শুক্রবার রাত ১ দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এতে দুই গ্রুপের মহিলা সহ ১০ জন আহত হয়। এবং বেশ কিছু ঘরবাড়ি কুপিয়ে ধ্বংস করা হয়।

এ ঘটনায় যুবদল নেতা আজমল মুন্সি বলেন আওয়ামী লীগ নেতা শহিদুল মেম্বার তার সমর্থিত লোকজন নিয়ে রাত ১টার সময় আমার লোকজনকে কুপিয়ে পিটিয়ে আহত করে বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করে। আনুমানিক ২০ লক্ষাধিক টাকা ক্ষতি করেছে। আমরা এর বিচার চাই। এঘটনায় লোহাগড়া উপজেলা যুবদলের আহব্বায়ক খান মাহমুদ আমাদের ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেছেন।

ওপর পক্ষের নেতা আওয়ামী লীগের কোটাকোল ইউনিয়নের ৫ ওয়ার্ড সভাপতি শহিদুল মেম্বার সংগে যোগাযোগ করে তাকে পাওয়া যাই নাই।

স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। রাতে যে হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ সত্য বিরোধে সমাধান না হলে যে কোন সময় বড় ধরনের খুনের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।ওই এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST